বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

মহান শিক্ষা দিবসে বাংলাদেশ ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

বিশেষ প্রতিনিধি: আজ ১৭ সেপ্টেম্বর সংগ্রাম ও ঐতিহ্যের মহান শিক্ষা দিবস ।১৯৬২ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় নেতৃত্ব ও বলিষ্ঠ ভূমিকায় পাকিস্তানি শাসন, শোষণ ও কুখ্যাত ‘শরীফ কমিশন’ প্রস্তাবিত শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শাহাদাত বরণ করেন বীর ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুল, কাঞ্চন প্রমুখ।

জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে ১৭ সেপ্টেম্বরকে ‘শিক্ষা দিবস’ হিসেবে পালিত হয় এ দিনটি।

আজ বৃহস্পতিবার হাইকোর্টের মূল ফটকের বাইরে শিক্ষা অধিকার চত্ত্বরে ফুলেল শ্রদ্ধা জানিয়ে শহীদদের আত্মার প্রতি শান্তি কামনা করে ও শিক্ষা অধিকারের জন্য নিরন্তর সংগ্রামের দীপ্ত শপথে পুনরায় উজ্জীবিত হয় শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

বাংলাদেশ ছাত্রলীগের সভপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নেতৃত্বে শিক্ষা অধিকার চত্ত্বরে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত