বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

একতারা হাতে গান গাইলেন মুখ্যমন্ত্রী মমতা

আন্তর্জাতিক ডেস্ক: চলছে মহামারী করোনা। এরই মাঝে এসে গেছে মহালয়া। দেবী বন্দনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ কণ্ঠে গাইলেন, জাগো তুমি জাগো জাগো দুর্গা…।

একতারা হাতে দারুণভাবে গেয়ে দর্শক শ্রোতাদের প্রশংসা কুড়োলেন তিনি।

মঞ্চে কখনও তাঁর কবিতায় উঠে এসেছে দেশ ও দশের কথা। নাগরিকত্ব সংশোধনী আইন হোক বা ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার অথবা নোটবন্দি- কবিতায় গর্জে উঠেছেন মমতা।

কখনও গদ্য লেখায় সমাজের দর্পণ। আবার কখনও তাঁর তুলির টানে জীবন্ত হয়েছে ক্যানভাস।

এর আগে স্থানীয় পুঁজো কমিটির থিম সং-টাও লিখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুরও দিয়েছেন। তবে গান করলেন এবার।

মহালয়ায় ফেসবুকে নিজের গান শেয়ার করলেন মুখ্যমন্ত্রী। তাতে ভক্ত-সমর্থকদের প্রশংসা, স্তুতিপূর্ণ কমেন্টও চোখে পড়েছে সবার।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত