বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

জনগণের আস্তার ও ঐক্যের প্রতীক হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা: শিক্ষা উপমন্ত্রী

জয়নাল আবদিন নাইমন, স্টাফ রিপোর্টার: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বীনি শিক্ষার প্রতি আন্তরিক। তিনি জেনারেল শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কাজ করছেন। জনগণের আস্তার ও ঐক্যের প্রতীক হচ্ছেন, জননেত্রী শেখ হাসিনা।

আজ (শনিবার) দুপুরে, নগরীর ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের বজ্রঘোনা আহমদিয়া করিমিয়া ছুন্নিয়া ফাযিল মাদ্রাসায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সাড়ে চার কোটি টাকার নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীসহ অনেকে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত