শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ২৫ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৩৯৫ জনের করোনার নমুনা পরীক্ষায় ২৫ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ১৮ জন এবং ভিবিন্ন উপজেলার ৭ জন।

চট্টগ্রামে ৪ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে শনিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২ নমুনা পরীক্ষা করে ৩ জনের পজিটিভ। মহানগরে ২ জন, ১ জন উপজেলার।

চট্টগ্রাম বিআইটিআইডিতে  টি ২৩৫ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৭ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৫ জন। বিভিন্ন উপজেলায় ২ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৫ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ৫ জন।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৮ নমুনা পরীক্ষায় ৭ জন পজিটিভ, নগরে ৬ জন, উপজেলায় ১ জন।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ৩৯ টি নমুনা পরীক্ষায় ৩ জনের পজিটিভ। ৩ জনই উপজেলার।

এ ছাড়া উপজেলায় বাঁশখালী ৩ জন,  পটিয়া ১ জন, রাউজান ১ জন, হাটহাজারী ১ জন, সীতাকুন্ডে ১ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৮ হাজার ২৬৯ জনে। এর মধ্যে মহানগরীতে ১৩ হাজার ৬১ জন, উপজেলায় ৫ হাজার ২০৮ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত