মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Single Top Banner

কোতোয়ালীতে ২ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: নগরীর কোতোয়ালী থানার পুরাতন রেল স্টেশনের সামনে থেকে ২ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পুরাতন রেল স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আবদুল্লাহ (২১) কক্সবাজার জেলার টেকনাফ থানার লেদা বিডিআর ক্যাম্পের (ব্লক-আই) মো. আলী হোসেনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় চট্টগ্রাম সূত্রে জানা যায়, পুরাতন রেল স্টেশনের সামনে থেকে সন্দেহজনক অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত