বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

মাঠের অনুশীলন আর ফিটনেস নিয়ে সন্তুষ্ট রিয়াদ

ক্রীড়া প্রতিবেদক: দীর্ঘদিন পর একসঙ্গে অনুশীলন করতে পেরে খুশি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও দলীয় অনুশীলনে নিজেদের প্রস্তুত করাই মূল লক্ষ্য তাদের। জানিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। করোনায় বাড়িতে বসে ফিটনেস ঠিক রাখতে কঠোর অনুশীলন করেছেন রিয়াদ। ফিটনেসের উন্নতি হওয়ায় বেশ খুশি অভিজ্ঞ এই ক্রিকেটার।

হোম অব ক্রিকেট মিরপুরের সবুজ গালিচায় অনেক দিন পর প্রাণের স্পন্দন। দলীয় অনুশীলনে ফেরেন টাইগাররা। এর আগে ঐচ্ছিক অনুশীলন হলেও, দলগতভাবে এবারই প্রথম একসঙ্গে মাঠে নামা। করোনায় বন্দী জীবন শেষে একসঙ্গে সবার দেখা হওয়া। এ যেন এক মিলন মেলা।
একসঙ্গে অনুশীলন করতে পেরে উচ্ছ্বসিত ক্রিকেটাররা।

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘অনেকদিন পর সবাই মিলে অনুশীলন করতে পারছি। খুব ভালো লাগছে। লকডাউনের সময় অনেক কিছু করতে পারছিলাম না। ফিটনেস ঠিক রাখা অত্যন্ত কঠিন কাজ। এখন মাঠের অনুশীলনের জন্য তা অনেক সহজ হয়েছে।’

করোনায় ঘরে বসেই দিন কেটেছে ক্রিকেটারদের। এ সময় ফিটনেস ঠিক রাখতে বাড়িতে কাজ করেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। ফিটনেসের উন্নতিতে তাই বেশ খুশি তিনি। ঘরে বসে ব্যাটিং কোচের নির্দেশনা মেনে ব্যাটিংয়ে ও দিয়েছেন বাড়তি মনোযোগ।

রিয়াদ আরো বলেন, ‘লকডাউনের সময় ফিজিওর পরামর্শে কাজ করেছি। ব্যাটিং নিয়েও কাজ করেছি।’
এখনও অনিশ্চয়তা কাটেনি শ্রীলঙ্কা সফর নিয়ে। তবুও নিজেদের অনুশীলন চালিয়ে যেতে চান টাইগাররা। দীর্ঘ বিরতির পর এ সিরিজে দলগত নৈপুণ্য দিয়েই সাফল্য পেতে চায় বাংলাদেশ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত