বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বন্ধ থাকা সিনেমা হল খুলছে ১৬ অক্টোবর

বিনোদন প্রতিবেদক: প্রায় সাত মাস বন্ধ থাকার পর খুলছে দেশের সিনেমা হলগুলো। অক্টোবরের ১৬ তারিখ থেকে স্বাস্থ্যবিধি মেনে চালু হবে হলগুলো। জানালেন প্রদর্শক সমিতির সাবেক উপদেষ্টা মিঁয়া আলাউদ্দিন।

সোমবার দুপুরে তিনি জানান, ১৬ অক্টোবর থেকে দেশের সিনেমা হল খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুপুর দেড়টার দিকে প্রদর্শক সমিতির নেতারা তথ্যমন্ত্রীর সাথে বৈঠক করেন৷ সেখানে হলের বিষয়ে এ সিদ্ধান্ত জানান হয়।

তথ্য মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা আকরাম উদ্দিন জানান, অর্ধেক ধারণ ক্ষমতা নিয়েই চালু হবে সিনেমা হল। তবে করোনা পরিস্থিতি অবনতি হলে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে৷

করোনার কারণে গেল মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে বন্ধ রয়েছে দেশের সব সিনেমা হল। যদিও গত কয়েক মাস ধরেই হল মালিকরা দাবি জানিয়ে আসছিলেন, যেন স্বাস্থ্যবিধি মেনে আবারও হলগুলো খুলে দেয়া হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত