নিজস্ব প্রতিবেদক: এডভোকেট সুরুজ্জামান আর নেই, তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত “বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের জাহান মেমোরিয়াল ট্রাস্ট ও চেতনা৭১নিউজ পরিবার”।
শিক্ষা বর্ষ ১৯৯৯-২০০০ এর বঙ্গবন্ধু “ল” টেম্পল, চট্টগ্রাম এর প্রথম বর্ষের এল.এল.বি এর নিয়মিত ছাত্র ছিলাম আমি।
এডভোকেট সুরুজ্জামান স্যার, শুধু একজন শিক্ষক নন, তিনি একজন পিতা, তিনি একজন যোগ্য অভিভাবক। তিনি বর্তমান সময়ের অনেক খ্যাতিমান, সুস্থ্য ধারার প্রগতিশীল এবং গুনী তথা সফল আইনজীবী (Learned lawyer)’র অন্তর এ শ্রদ্ধার নক্ষত্র।
তাঁর মৃত্যুতে আমরা একজন অভিভাবক হারিয়েছি। রাষ্ট্র হারিয়েছে একজন নির্মোহ ও নিরহঙ্কারী শিক্ষার আলোর মশাল।
তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত “বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের জাহান মেমোরিয়াল ট্রাস্ট ও চেতনা৭১নিউজ পরিবার”।
তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পরম করুনাময় আল্লাহর দরবারে এই মহান অভিভাবক এর জন্য জান্নাতের উঁচু মোকাম প্রার্থণা করছি।


