স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ১১৩৩ জনের করোনার নমুনা পরীক্ষায় ৬৩ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৪৮ জন এবং ভিবিন্ন উপজেলার ১৫ জন।
চট্টগ্রামে ৭ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে বুধবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৭৪ নমুনা পরীক্ষা করে ৭ জনের পজিটিভ। মহানগরে ১ জন, ৬ জন উপজেলার।
চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ৩৬৭ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৭ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৭ জন। বিভিন্ন উপজেলায় টি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ৩৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২১ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ২০ জন, উপজেলায় ১ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ৭২ (CVASU)’তে টি নমুনা পরীক্ষায় ৫ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ৪ টি, উপজেলায় ১ টি।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫১ নমুনা পরীক্ষায় ৭ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ৭ জন।
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১২৩ নমুনা পরীক্ষায় ৭ জন পজিটিভ, নগরে ৭ জন।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৯ টি নমুনা পরীক্ষায় ৩ জনের পজিটিভ। মহানগরে ২জন এবং উপজেলায় ১ জন।
অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ৪১ টি নমুনা পরীক্ষায় ৫ জনের পজিটিভ। ৬ জনই উপজেলার।
এ ছাড়া উপজেলায় বাঁশখালী ৬ জন, চন্দনাইশ ১ জন, বোয়ালখালী ১ জন, রাঙ্গুনিয়া ২ জন, রাউজান ১ জন, ফটিকছড়ি ৩ জন, হাটহাজারী ১ জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৮ হাজার ৫১৭ জনে। এর মধ্যে মহানগরীতে ১৩ হাজার ২৫৭ জন, উপজেলায় ৫ হাজার ২৬০ জন।


