বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গত ১২ সেপ্টেম্বর মো. এয়াকুব (৫২) নামে এক নৈশপ্রহরী খুন হন।
এ ঘটনায় সংবাদ পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা খাঁন এমপি দুঃখ প্রকাশ করে নিহত পরিবারের খোঁজখবর নেন। পাশাপাশি নৈশপ্রহরী খুনের সাথে যে বা যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে জানান। এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে এমপি ওয়াসিকার ব্যক্তিগত তহবিল থেকে নিহত পরিবারের জন্য নগদ অর্থ ও একটি সেলাই মেশিন প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি সিনিয়র সদস্য মোহাম্মদ সেলিম, চুন্নাপাড়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আজিজ, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ আরিফুল ইসলাম এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।


