বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

পটিয়ায় সামাজিক সংগঠন “উত্ত্বরাধিকার”এর উদ্যোগে বীরকন্যা প্রীতিলতা স্মরনে আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে প্রীতিলতা ট্রাষ্টে বীর প্রসবনী, ব্রিটিশ বিরোধী বিরোধী আন্দোলনের নেত্রী বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেরের ৮৮তম আত্মাহুতি দিবস উপলক্ষে প্রীতিলতা ট্রাস্টের সূর্যসেন হল সেন্টারে গত বৃহস্পতিবার ২৪’সেপ্টেম্বর’২০২০ বিকাল ৪টায় বীরকন্যা প্রীতিলতা স্মরনে সামাজিক সংগঠন “উত্তরাধিকার” এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান আলোচক ছিলেন বীরকন্যা প্রীতিলতা ট্রাষ্টের প্রতিষ্টাতা সভাপতি বাবু পঙ্কজ চক্রবর্ওী, উদ্ভোধনী বক্তা ছিলেন সামাজিক সংগঠন উত্তরাধিকার
এর সাধারন সম্পাদক বাবু শৈবাল বড়ুয়া, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওমীলীগ নেতা প্রবোধ রায় চন্দন, ইউপি সদস্য রনধীর চক্রবর্ওী, দিলীপ ঘোষ। আরো উপস্হিত ছিলেন রিংকী দেব, স্বপন শীল, তাহেজুল ইসলাম,মো:মফিজুর রহমান, কামরুল ইসলাম বাবু, সাইদুল আলম তানিন, নয়ন শর্মা, হিল্লোল দে, মোস্তফা রেজা, কাজী আরাফাত, শুভ দে, কৃষ্ণা চক্রবর্ওী, লাবলী আকতার প্রমুখ। উল্লেখ্য সামাজিক সংগঠন “উত্তরাধিকার” ১ম পর্যায়ে বীরকন্যা প্রীতিলতা’র শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন এবং দ্বিতীয় পর্যায়ে বীরকন্যা প্রতিলতা স্মরনে এক প্রাণবন্ত স্মরনসভার আয়োজন করেছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত