বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

বোয়ালখালী পশ্চিম গোমদন্ডী পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজন দাশ, সম্পাদক প্রবাল শীল

আরিফ উদ্দিন বোয়ালখালী প্রতিনিধি: আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়লাখালী উপজেলার অধীনে পশ্চিম গোমদন্ডী শাখা গঠনকালে পশ্চিম গোমদন্ডী শ্রীশ্রী দূর্গা ও মগদেশ্বরী মন্দির প্রাঙ্গণে আজ ২৬ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫টায় পরিষদের সভাপতি শ্রী শ্যামল বিশ্বাসের সভাপতিত্বে ও পরিষদের যুগ্ম সম্পাদক শ্রী ডা: শ্যামা প্রসাদ দাশের সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার দপ্তর সম্পাদক শ্রী রুবেল কুমার শীল।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, পরিষদের সাধারণ সম্পাদক শ্রী অধীর দে। বক্তব্য রাখেন মহিলা সম্পাদিক শ্রীমতি বিউটি চৌধুরী, সাংস্কৃতিক সম্পতিকা দিপ্তী মল্লিক।

সভায় উপস্থিত ছিলেন, শ্রী টিটু শীল, শ্রী দেবাশীষ চৌধুরী,শ্রী সুজন দাশ, শ্রী প্রবাল শীল, বিপ্লব দাশ, শ্রী আকাশ দাশ, শ্রী রাজেশ শীল, শ্রী মিশু শীল, শ্রী সোহেল শীল, শ্রী যুবরাজ চৌধুরী, শ্রী রিমন দাশ প্রমুখ।

সভায় শেষে সকলের সম্মতিক্রমে তরুণ সংগঠক ব্যবসায়ী শ্রী সুজন দাশ কে সভাপতি এবং তরুণ সংগঠক শিক্ষানবীশ আইনজীবি শ্রী প্রবাল শীল কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৪২৭-১৪২৮ বঙ্গাব্দ দুই বছরের জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বোয়ালখালী উপজেলা পশ্চিম গোমদন্ডী শাখার ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত