বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ২৬ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৩৯৩ জনের করোনার নমুনা পরীক্ষায় ২৬ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ২১ জন এবং ভিবিন্ন উপজেলার ৫ জন।

চট্টগ্রামে ৭ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে শনিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ৩২৭ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৩ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ২ জন। বিভিন্ন উপজেলায় ১ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৪ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ৪ জন, উপজেলায় ১ জন।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৭২ নমুনা পরীক্ষায় ১২ জন পজিটিভ, নগরে ১১ জন, উপজেলায় ১ জন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২১ টি নমুনা পরীক্ষায় ৭ জনের পজিটিভ। মহানগরে ৬ জন এবং উপজেলায় ১ জন।

এ ছাড়া উপজেলায় পটিয়া ১ জন, বোয়ালখালী ১ জন, হাটহাজারী ২ জন, সীতাকুন্ডে ১ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৮ হাজার ৬৩৯ জনে। এর মধ্যে মহানগরীতে ১৩ হাজার ৩৫৩ জন, উপজেলায় ৫ হাজার ২৮৭ জন।

এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ২ জন, মোট ২৯০ জন। মহানগরীতে ১৯৮ জন, বিভিন্ন উপজেলায় ৯২ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত