স্টাফ রিপোর্টার: ২৮ সেপ্টেম্বর ১৯৪৭ সালের আজকের দিনে জন্মগ্রহন করেন গণতন্ত্রের মানসকন্যা জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা। দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪তম জন্মবার্ষিকী পালন করলো কোতোয়ালি থানা ছাত্রলীগ।
মোঃ হৃদয়ের সভাপতিত্বে ও আব্দুল আহাদের সঞ্চালনায় কোতোয়ালি থানা ছাত্রলীগের নেতৃবৃন্দ কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উদযাপন করেন।
২০ নং দেওয়ানবাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিহাব খান এবং আদিত্য দাশের নেতৃত্বে একটি বিশাল মিছিল উক্ত অনুষ্ঠানে যোগদান করেন।
এসময় ছাত্রলীগ নেতা মোঃ হৃদয় বলেন, ‘শত আন্দোলন, সংগ্রাম ও ষড়যন্ত্র উপেক্ষা করে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ’।
এসময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা ছাত্রলীগ নেতা সিহাব আলী, মোঃ রাসেল, সুৃমিত মজুমদার, ইসমাইল হোসেন সাহেদ মজুমদার,মাসুদ রায়হান, শিবু দাশ, আসিফ আনোয়ার, ইমতিয়াজ চৌধুরী, ইসমে আজিম,২০ নং দেওয়ানবাজার ছাত্রলীগ নেতা মোঃ তানভির হাসনাত, ইকবাল হোসেন, মোঃ রাব্বী, ইসতিয়াস, মোঃ মামুন, মোঃ রাহাত, মোঃ রিফাত হোসেন, পুণম দাশ, জয় দাশ, শুভ দাশ, প্রত্যুষ দাশ, বিজয় দাশ সহ প্রমুখ নেতৃবৃন্দ।


