মোঃ নাজিম উদ্দীন
ফিৎনা-ফ্যাসাদ, মান ভেঙে ঐ
আয় তোরা সব নূর মদীনায় চল,
উতলা মন বলছে ডাকি আমায় নূরী জলসায় চলছে কোলাহল !!
নবী প্রেমে ছাফ মনে ঐ
বদ্ধ ঘরে রাত দুপুরে আপন
মনে জ্বিকির সনে গভীর ধ্যানে,
নির্জনে ঐ বসবি মোরাক্বাবায় .!!
জজবা সনে শূণ্যাসনে…
আরশ্ আজীম তোর সামনে,
দেখবি হেথা রহমতের ঐ
নূর মোহাম্মদ (সা:) বলছেন
ডাকি আরশ্ মোয়াল্লায়… !!
বন্ধ চোখে আন্ত:লোকে মনো..
ভবে ছোঁয়া পাবি নূরানী মসৃণ,
দেখবি হেথা ক্বেবলা-ক্বাবা স্বয়ং
শোভা আত্ম নফসে আসীন !!
কাম-ক্রোধের ঐ লালসা ছাড়ি,
ধূৎতুরী ছাঁই, কাম-বাসনার দুনিয়াদারী,
ডুবিয়ে দে সব রণতরী, লোভের খড়ি…
বাজা সবে নূরের তূর্যবীণ্ !
বহুমাত্রিক রণতরী’রা কই
ছুঁড়ে ফেল ঐ সর্ব সমুদয়,
চল পরমাণু হীন বিশ্ব মাঝে..
অবনত আজ করিবো সঙ্গীণ্ .!!
স্রষ্টা’র সনে চাইবো ক্ষমা
আপন শিক্ষা’য় নিরূপমা,
স্ব-গোত্রীয় দীক্ষা জানা
চল্ সবে আজ করবো ফরিয়াদ !
রক্ষা হবে মানবতা —
তলিয়ে যাবে অহমিকা,
যাবতীয় ক্ষোভের বুণীয়াদ !!
ম্যেলবে যতো পুষ্পপাখা,
হাসুক সকল তরুলতা !!
কাম-রিপু সব তুচ্ছ করি
আয় মিলে সব নিয়ে শপথ
ক্বেবলা মুখে তুলি দু’হাত !!
অশ্রু-ঝরা মন কাঁদিয়ে ..
মোরাক্বাবা’র সেই মোহনায়
মুক্তমনে করি মোনাজাত !!
পরম আল্লাহ-নবী(সা:)’র
মায়ায় মোরা বন্দী হবো —
হবে মুক্তি, পাবো নাজাত !!
স্বর্গ বাসের কবূলীয়াত্
তবেই, পূর্ণতা পায় কামীয়াব্ ..
হাসিল হবে ক্বামালীয়াত্ !!
নন্দিত ঐ নূরের সুভাষ
তবেই ধন্য আশরাফ কূল,
ধন্য হবে পূর্ণ আখেরাত ..
চল সবে আজ করি মোনাজাত !!


