বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি ঘোষণা

ক্রীড়া ডেস্ক: কোয়ারেন্টিন ইস্যুতে শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না বাংলাদেশের। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কান ক্রিকেটকে (এসএলসি) জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পরদিনই বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি চূড়ান্ত হলো। সূচি অনুযায়ী, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী বছরের মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আজ মঙ্গলবার আগামী গ্রীষ্মের ক্রিকেট সূচি প্রকাশ করেছে ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেডসি)। যেখানে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের সফর সূচি জানিয়েছে এনজেডসি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত