আসিফ তালুকদার, স্টাফ রিপোর্টার: অবৈধ জুয়া ও নারী নির্যাতন মামলায় অভিযুক্ত চকবাজার থানা যুবলীগের বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন তিনি। পাশাপাশি তাঁর মালিকানাধীন চকবাজারে বিভিন্ন জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চকবাজার নিজ বাসা থেকে একরাম কে গ্রেপ্তার করা হয়।
একরামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ। এই যুবলীগ নেতার বিরুদ্ধে কুজারা পাড়ায় জুয়ার আসর বসানো, চকবাজার আনীশা হোটেলে মেয়ে দিয়ে অবৈধ ব্যাবসা ও চকবাজারের ফুটফাত থেকে চাঁদা নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাছাড়া চকবাজারের গড়ে উঠা বিভিন্ন কিশোর অপরাধের গড ফাদার হিসাবে তার নাম রয়েছে।
সে দলের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে তার বাহিনী গড়ে এইসব চাঁদাবাজি ও অবৈধ ব্যাবসা করছে বলে জানা যাই। তার গ্রেফতারে চকবাজারের মানুষের জনমনে স্বস্তি ফিরে এসেছে।
উল্লখ্য যে নারী ও শিশু নির্যাতন কোর্ট ০৪ এর মামলা নং ১০৫/২০ এর গ্রেফতার দেখানো হয় তাকে।


