বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩২, আক্রান্ত ১৪৩৬

চেতনা ডেস্ক: দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৪৩৬ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩২ জন। তাদের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ৮ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৫২৫১ জনে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৮টি পরীক্ষাগারে ১৩ হাজার ১৫৫টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬৩ হাজার ৪৭৯ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৬৫৫টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৮৯ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭৫ হাজার ৪৮৭ জনে। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ৪ হাজার ৬৩ জন ও নারী এক হাজার ১৮৮ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত