বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৯০ জন

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ৮৫টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯০ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৯৪৯ জন। এসময়ে মৃত্যু হয়েছে একজনের।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৯টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ১৫ জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এ ৪১৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ২০ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৮৬টি নমুনা পরীক্ষা করে ৩১ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৬টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা ভাইরাস পাওয়া গেছে।

তাছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৬টি নমুনা পরীক্ষা করে ৪ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫৯টি নমুনা পরীক্ষা করে ১১ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১০টি নমুনা পরীক্ষা করে ২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

এইদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫৫টি নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৯০ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৮৫টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৮০ জন এবং উপজেলায় ১০ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত