স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৫৮৪ জনের করোনার নমুনা পরীক্ষায় ৫৭ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৪২ জন এবং ভিবিন্ন উপজেলার ১৫ জন।
চট্টগ্রামে ৭ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৪২ নমুনা পরীক্ষা করে ১৫ জনের পজিটিভ। মহানগরে ৪ জন, ১১ জন।
চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ১৯২ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৭ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৭ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৯ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ৮ জন, উপজেলায় ১ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ৭৪ টি নমুনা পরীক্ষায় ৫ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ৪ টি, উপজেলায় ১ টি।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩১ নমুনা পরীক্ষায় ৯ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ৯ জন।
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪০ নমুনা পরীক্ষায় ৮ জন পজিটিভ, নগরে ৭ জন, উপজেলায় ১ জন।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৪ টি নমুনা পরীক্ষায় ৪ জনের পজিটিভ। মহানগরে ৩ জন এবং উপজেলায় ১ জন।
অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ৪৯ টি নমুনা পরীক্ষায় কোন পজিটিভ নেই।
এ ছাড়া উপজেলায় চন্দনাইশ ১ জন, পটিয়া ১ জন, রাঙ্গুনিয়া ১ জন, রাউজান ৪ জন, ফটিকছড়ি ৪ জন, হাটহাজারী ২ জন, মিরসরাই ১ জন, সদ্বীপ ১ জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৯ হাজার ৬ জনে। এর মধ্যে মহানগরীতে ১৩ হাজার ৬৬১ জন, উপজেলায় ৫ হাজার ৩৪৪ জন।
এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ১ জন, মোট ২৯৪ জন। মহানগরীতে ২০১ জন, বিভিন্ন উপজেলায় ৯৩ জন।


