বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

দেশে ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু, আক্রান্ত ১১২৫ জন

চেতনা ডেস্ক: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৩৪৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ১২৫ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট তিন লাখ ৬৮ হাজার ৬৯০ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৫৮৭ জন। এ নিয়ে দেশে মোট দুই লাখ ৮১ হাজার ৬৫৬ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৯টি ল্যাবে ৯ হাজার ৮৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ হয়েছে ৯ হাজার ৭৩৯টি। এর মধ্যে আগের কিছু নমুনা ছিল।

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৭ ও নারী ছয়জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে চার হাজার ১৩৮ জন ও নারী এক হাজার ২১০ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন ও ষাটোর্ধ্ব ১২ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে একজন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে একজন, সিলেট বিভাগে একজন ও রংপুর বিভাগে দুজন। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২২ জন ও বাড়িতে একজন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ১৯ লাখ ৮৯ হাজার ৬৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত