স্টাফ রিপোর্টার: “নিশ্বাঃর্থে কাজ করি দরিদ্র মুক্ত বাংলাদেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে উদ্যমী সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ।
রবিবার (০৪ অক্টোবর) বিকাল ৪টায় নগরীর সি.আর.বি. শিরীষতলা আশেপাশের এলাকার অসহায় পথশিশুদের মাঝে খাবার বিতরন করে সংগঠনটির সদস্যরা।
উক্ত সময়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তানভীরুল ইসলাম তানিম, মহিলা বিষয়ক সম্পাদক রেশমা আক্তার, সাইফ আলী ফাহিম, ফাতেমা আক্তার বিথি, সাইফ উদ্দিন সাকিল, ইফতেখার আহমেদ সামির সহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তানভীরুল ইসলাম তানিম জানান, “ক্ষুদ্র পরিসর থেকে আমাদের এগিয়ে যাওয়া , আমরা সফলতার সাথে পথ শিশু ও অসহায়দের খাদ্য বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ ও অন্যান্য কর্মসূচি পালন করে আসছি। এছাড়া সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সকল সদস্য মানবতার সেবায় নিজ নিজ দায়িত্ব অত্যন্ত আন্তরিকভাবে পালন করে যাচ্ছেন যা ইতোমধ্যে সামাজিক মাধ্যম, অন্যান্য সংগঠন ও সনামধন্য প্রতিষ্ঠান এর কাছে সুনাম অর্জন করেছে।যা আমাদের ভবিষ্যতে আরো ভালো কাজ করার পাথেয় হবে।”
উল্লেখ্য যে, ফাউন্ডেশনটি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়এবং স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের একঝাক উদ্যমী তরুণের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত।
সম্পূর্ণ অরাজনৈতিক এ সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় শিশুদের পাশে দাড়ানো, শীতার্ত পথ শিশুদের শীতবস্ত্র বিতরণ সহ নানাবিধ জনকল্যাণমূখী কার্যক্রম পরিচালনা করে আসছে, যার কারনে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে কুড়িয়েছে বিশেষ সুনাম।


