বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

ধর্ষকরা যেন কোনো রাজনৈতিক দলে ঠাঁই না পায়: ওবায়দুল কাদের

চেতনা ডেস্ক: ধর্ষণকরা যেন কোনো রাজনৈতিক দলে ঠাঁই না পায়, কোনো দল যেন তাদের আশ্রয়ের ঠিকানা না হয়। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার রাজধানীর তেজগাঁও সড়ক ভবনে সভা শেষে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, অপরাধী বা ধর্ষকের জন্য শাস্তিই শেষ কথা নয়। তারা যদি কোনো রাজনৈতিক ছায়ায় থাকে তাহলে তাদের চিরতরে রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে। ধর্ষণকারীদের জন্য কোনো রাজনৈতিক দল যেন আশ্রয়ের ঠিকানা না হয়। এসব অপরাধীর বিরুদ্ধে সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে আপোষহীন থাকতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি অভিযোগ করছে দেশে গণতন্ত্র নেই। আমরা বলতে চাই, প্রতিদিন গণমাধ্যমে সরকারের বিরুদ্ধে তারা যে ফ্রি-স্টাইলে বিষাদাগার করছেন, গণতন্ত্র না থাকলে তা কি করতে পারতেন? তাদের দলের কাউকে কি এজন্য জেলে যেতে হচ্ছে? গণতন্ত্র আছে বলেই তারা সরকারের সমালোচনা করতে পারছে।

তিনি আরও বলেন, দুর্নীতি ও অনিয়ম করে যেমন কেউ ছাড় পায়নি, তেমনি নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধেও সরকারের অবস্থান কঠোর। যেখানে যা ঘটুক কোনোটির সরকার ছাড় দেয়নি। অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছে। দুর্নীতি ও অপরাধের মূলোৎপাটনে শেখ হাসিনার কোনো কোনো পিছুটান নেই।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত