বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

দেশে ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৪১

চেতনা ডেস্ক: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৪৬০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৪৪১ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট তিন লাখ ৭৪ হাজার ৫৯২ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৬৮৫ জন। এ নিয়ে দেশে মোট দুই লাখ ৮৮ হাজার ৩১৬ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৯টি ল্যাবে ১২ হাজার ৬০৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৫৭২টি। এর মধ্যে আগের কিছু নমুনা ছিল।

২৪ ঘণ্টায় নতুন ২০ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৩ ও নারী সাতজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে চার হাজার ২১৩ জন এবং নারী এক হাজার ২৪৭ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন আর ষাটোর্ধ্ব ১১ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, রাজশাহী বিভাগে দুজন, ময়মনসিংহ বিভাগে একজন ও রংপুর বিভাগে দুজন। এদের ভেতরে ১৯ জন হাসপাতালে এবং বাড়িতে একজন মৃত্যুবরণ করেছে।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ২০ লাখ ১৩ হাজার ৭৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত