বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

বোয়ালখালীতে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ছাত্রলীগের আলোক প্রজ্জ্বলন

চেতনা ডেক্স: শিক্ষা শান্তি প্রগতির মশাল বাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আওতায় বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ, সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়েছে।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় বোয়ালখালী উপজেলা শহীদ মিনার চত্ত্বরে নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং নির্যাতনকারী সকল ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের  নির্দেশ মোতাবেক বোয়ালখালী ছাত্রলীগ আলোক প্রজ্জ্বলন ও এক প্রতিবাদ কর্মসুচি পালন করে।

এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি সেলিম উদ্দিন সেলিম,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগের  সহ সভাপতি  রোকন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ দাশ, উপ-প্রচার সম্পাদক জয় দে, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাপ্পী, উপ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম আইন বিষয়ক সম্পাদক প্রান্ত দাশ,  উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাছান অপু, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুয়েল নাথ, ছাত্রলীগনেতা, জহুরুল, ফাহিম, লাবলু, ফাহিম, লাবলু, সোহেল, রহিম, রবিন, কাকন সেন, রাইটার প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ খালেদ মাসুদ বক্তব্যে বলেছেনঃ বাংলাদেশ ছাত্রলীগকে যারা কটাক্ষ করে কথা বলে তাদের কঠোর হুশিয়ারি দিয়ে বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ১৯৪৮ সাল থেকে আজ অবধি সমস্ত অপশক্তি বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে রাজপথে ঠিকে আছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী মমতাময়ী শেখ হাসিনা ও দেশ বিরোধী সকল ষড়যন্ত্রকারীদের দমন করতে বাংলাদেশ ছাত্রলীগ বোয়ালখালী উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ সর্বদা প্রস্তুত।

সামাজিক এই অবক্ষয় নিয়ে যারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামীলীগকে ক্ষমতাচ্যুত করতে চাই তারা বোকার স্বর্গে বসবাস করছেন বলে তিনি জানান। তিনি আরো বলেন ধর্ষকের কোন ধর্ম নেই এবং কোন রাজনৈতিক দল নেই, একজন ধর্ষক সামাজিক ও পারিবারিক ভাবে সবার কাছে নিন্দনীয়। ধর্ষকের পরিচয় একটাই সে অপরাধী আর   তাদের দৃশ্যমান কঠোর শাস্তি ও বিচার চাই।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত