বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

বোয়ালখালীতে কষ্টি পাথরসহ আটক ১

আরিফ উদ্দিন বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী থানাধীন পশ্চিম শাকপুরা এলাকায় অভিযান চালিয়ে একটি কষ্টি পাথরের ‘শিব লিঙ্গ’ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ ঘটনার সঙ্গে জড়িত মাহবুল আলম (২৫) নামে এক যুবককে আটক করেছেন র‌্যাব সদস্যরা।

বুধবার (১৪ অক্টোবর) র‌্যাবের পক্ষ থেকে তাকে আটকের বিষয়টি জানানো হয়। আটক মাহবুল আলম বোয়ালখালী থানাধীন পশ্চিম শাকপুরা এলাকার আবুল কাশেমের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, পশ্চিম শাকপুরা এলাকায় অভিযান চালিয়ে একটি কষ্টি পাথরের ‘শিব লিঙ্গ’সহ একজনকে আটক করা হয়েছে। তাকে বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

কষ্টি পাথরটির ওজন ১০ কেজি ৭০০ গ্রাম। কষ্টি পাথরের তৈরি পুরাকীর্তি অবৈধভাবে বিক্রয়ের চেষ্টা করছিল আটক যুবক।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত