বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭৬ জন

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯২৩টি নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন ৭৬ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ২৭৭ জন।

সোমবার (১৯ অক্টোবর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৩টি নমুনা পরীক্ষা করে ১৫ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৮জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২০৭টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫১টি নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা ভাইরাস পাওয়া গেছে।

তা ছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৩টি নমুনা পরীক্ষা করে ১১ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৬৯টি নমুনা পরীক্ষা করে ৩ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১১টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এইদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩ জনেরই পজেটিভ শনাক্ত হয়।

তাছাড়া, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬৯টি নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭৬জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৯২৩টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৫৯জন এবং উপজেলায় ১৭জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত