বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে সাম্প্রদায়িক শক্তি অপচেষ্টা চালাচ্ছে: নাছির

আসিফ তালুকদার, স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, হাজার বছর ধরে এই ভুখন্ডে হিন্দু,মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান পারস্পরিক সৌহার্দ্য,সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছে। একজনের বিপদে-আপদে,সুখে-দুঃখে অন্যজনের সর্বাত্মক সহযোগিতা অসাম্প্রদায়িক বাঙালির চিরকালীন ঐতিহ্য।

এই চেতনাবোধের বেদীমূলে দাঁড়িয়েই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা সূর্য ছিনিয়ে এনেছে। এই অসাম্প্রদায়িক চেতনাবোধকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ। কিন্তু চিহ্নিত একটি সাম্প্রদায়িক শক্তি বাঙালির এই চিরকালীন সম্প্রীতি বিনষ্ট করতে নানামুখী অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে। আমাদেরকে সেই সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত ভেঙে দিতে হবে।

আজ বুধবার (২১ অক্টোবর) আসকারদিঘীর পাড় লোকনাথ মন্দির প্রাঙ্গনে জামালখান ওয়ার্ড সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমনের পক্ষ থেকে স্বল্প আয়ের মানুষের মধ্যে শারদীয় বস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শৈবাল দাশ সুমনের সভাপতিত্ব ও প্রকৌশলী সৈকত দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, সহসভাপতি হাজী সাহাবুদ্দিন, চিত্তরঞ্জন সরকার, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সৈয়দুল আলম, লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবুল দেব রায় প্রমুখ বক্তব্য রাখেন।

এতে জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা নবুয়ত আরা সিদ্দিকী রকি, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, আবু সুফিয়ান, লোকনাথ মন্দির শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদ সভাপতি আলোকেশ দাশ, সাধারণ সম্পাদক কাঞ্চন চৌধুরী, ইউনিট আওয়ামী লীগ নেতা আবু ফরহাদ সাবু, জাফরিন সুলতানা পম্পি, আহসান উল্লাহ খোকন, ছাত্রলীগ নেতা সৈকত দাশ, নূর মোস্তফা কামাল, টিংকু দেব রায়, অঞ্জন দে, বিপ্লব গুপ্ত, রাজীব দত্তসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত