বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৯৪ জন

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ১১৭৬ জনের করোনার নমুনা পরীক্ষায় ৯৪ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৭৬ জন এবং ভিবিন্ন উপজেলার ১৮ জন।

চট্টগ্রামে ৮ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৬৬ নমুনা পরীক্ষা করে ১২ জনের পজিটিভ। মহানগরে ৫ জন, ৭ জন উপজেলার।

চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ৫০৮ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২০ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ২০ জন। বিভিন্ন উপজেলায়  টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ৩২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২৬ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ২৪ জন, উপজেলায় ২ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ৫০ টি নমুনা পরীক্ষায় ৩ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ৩ টি, উপজেলায় টি।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪০ নমুনা পরীক্ষায় ৬ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ৫ জন, ভিবিন্ন উপজেলার ১ জন।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৭৩ নমুনা পরীক্ষায় ৪ জন পজিটিভ, নগরে ৪ জন, উপজেলায়  জন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬ টি নমুনা পরীক্ষায় ৮ জনের পজিটিভ। মহানগরে ৮ জন এবং উপজেলায়  জন।

আর টি আর এল চট্টগ্রাম ল্যাবে ৮ নমুনা পরীক্ষায় ৭ জন পজিটিভ। মহানগরে ৭ জন।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ৯১ টি নমুনা পরীক্ষায় ৮ জনের পজিটিভ। ৮ জনই উপজেলার।

এ ছাড়া উপজেলায় লোহাগাড়া ২ জন, বাঁশখালী ৬ জন, আনোয়ারা ১ জন, পটিয়া ১ জন, বোয়ালখালী ১ জন, রাউজান ৩ জন, হাটহাজারী ৪ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ২০ হাজার ৫৫৯ জনে। এর মধ্যে মহানগরীতে ১৫ হাজার ৬ জন, উপজেলায় ৫ হাজার ৫৫৩ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত