বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে “বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের-জাহান মেমোরিয়াল ট্রাস্ট” ও চেতনা৭১ নিউজ পরিবারের শোক

চেতনা ডেস্ক: সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক আর নেই (ইন্নালিল্লাহি .. রাজিউন)।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি একজন নির্মোহ ও নিরহঙ্কারী মানবতার বিশুদ্ধ মশাল হিসেবে নিজ জেলা নাটোর সহ দেশীয় ও আন্তর্জাতিক খ্যাতিমান আইনজ্ঞ ছিলেন ‌। তাঁর মৃত্যুতে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসের এক অপূরণীয় ক্ষতি হলো। “বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের-জাহান মেমোরিয়াল ট্রাস্ট” ও চেতনা৭১নিউজ পরিবার এর পক্ষ থেকে গভীর সমবেদনা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবার তথা সকল শুভানুধ্যায়ী গণের এ শোক কেটে উঠুক এবং তাহাকে আল্লাহ্ সোবহানু তায়ালা জান্নাতের উঁচু মোকাম দান করুন। আমীন।

শোকার্থে ট্রাষ্ট পরিবারের পক্ষে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত