বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

নারী নির্যাতনকারীদের জন্য আওয়ামী লীগের দরজা চিরদিনের মতো বন্ধ: কাদের

চেতনা ডেস্ক: নারী নির্যাতনকারীদের জন্য আওয়ামী লীগের দরজা চিরদিনের মতো বন্ধ ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার সকালে নোয়াখালীর নিজ এলাকা বসুরহাট ও কবিরহাটে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

দলীয় পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অপরাধীর পরিচয় তারা অপরাধীই।

নোয়াখালীতে বিভিন্ন উন্নয়নের কাজ চলমান আছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এখনো যেসব কাজ বাকি আছে, বর্তমান সরকারের আমলেই তা শেষ করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য সবকিছুই করা হবে।’

গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোনো ধরনের উসকানিমূলক পোস্ট না দেওয়ার নির্দেশ দেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত