বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

“প্রজন্মের প্রগতিশীল ধারাবাহিক উদীয়মান ও সম্ভাবনাময় সূর্যের আলোয় বিকশিত হউক আগামীর বাংলাদেশ”..!

চেতনা ডেস্ক: বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু ভাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায়, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড- চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আগামী ২৭ অক্টোবর, মঙ্গলবার, সন্ধ্যা ৬ টায়, দারুল ফজল মার্কেটস্থ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ- চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড কার্যালয়ে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, জনাব মাহতাব উদ্দিন চৌধুরী।

উক্ত সংবর্ধনা সভায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড-চট্টগ্রাম মহানগর আওতাধীন সকল থানা ও প্রাতিষ্ঠানিক কমিটির নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার সদয় অনুরোধ জানানো যাচ্ছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত