স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৭১৯ জনের করোনার নমুনা পরীক্ষায় ৩২ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ২৬ জন এবং ভিবিন্ন উপজেলার ৬ জন।
চট্টগ্রামে ৪ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ৪৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৫ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৪ জন। বিভিন্ন উপজেলায় ১ টি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ১১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১৭ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ১৫ জন, উপজেলায় ২ জন।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬ টি নমুনা পরীক্ষায় ৬ জনের পজিটিভ। মহানগরে ৬ জন।
আর টি আর এল চট্টগ্রাম ল্যাবে ১ নমুনা পরীক্ষায় ১ জন পজিটিভ। মহানগরে ১ জন।
অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ১০৭ টি নমুনা পরীক্ষায় ৩ জনের পজিটিভ। ৩ জনই উপজেলার।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ২১ হাজার ২১৬ জনে। এর মধ্যে মহানগরীতে ১৫ হাজার ৫৫০ জন, উপজেলায় ৫ হাজার ৬৬৬ জন।
এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ১ জন, মোট ৩০৪ জন। মহানগরীতে ২১১ জন, বিভিন্ন উপজেলায় ৯৩ জন।


