বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

“মোরা একটি ফুলকে বাচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি”!

পরম শ্রদ্ধাভাজনেষু হাসান আকবর ভাইয়ের ফেইসবুক ওয়াল থেকে…. !!

লায়নিজম করি নিজের আনন্দের জন্য। নিজের তৃপ্তির জন্য। অন্যরকমের তৃপ্তি পাই যখন অসহায় একজন মানুষের মুখে ঝলমলিয়ে উঠে হাসি। একটি হাসির জন্য সকাল সন্ধ্যা রাত সব একাকার করতে পারি। এই একটি হাসির জন্য, এই একটু সুখের জন্য, একটু তৃপ্তির জন্য শহর বন্দর গ্রাম চষে বেড়াই।

নিজের পরিবার-পরিজন, চাকরি-বাকরি সবই কেমন যেন গৌন হয়ে উঠে। চোখের সামনে ভাসে শত সহস্র অসহায় মুখ। অগুনতি ভেজা চোখ। একটু পাশে দাঁড়ালেই যাদের চোখ ঝলমলিয়ে উঠে। একটু হাত বাড়ালেই যারা নিজের দু’হাত উপরে তোলে। আকাশ বাতাস আরশ কাঁপিয়ে তাদের বুকও কেঁপে কেঁপে উঠে। অতি সামাণ্য পেলে তারা খুশী হয়। ভরে যায় তাদের অন্তর।

লায়নিজমের মাধ্যমে এই মানুষগুলোর চোখের ভাষা পড়া যায়। অনেক অব্যক্ত কথা শোনা যায়। এই ভাষাহীন ভাষায় জানা যায় জীবনের অনেক অ-নে-ক কিছু। আর এই ভাষা পড়ার নেশা যাদের পেয়ে বসে তাঁরাই লায়নিজমে ডুবে যায়। হদিশ মিলে সুখের। এই সুখ অন্যরকম। এই প্রাপ্তি অতুলনীয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত