বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭, আক্রান্ত ১৪৮২

চেতনা ডেস্ক: দেশে গেলো ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা কমলেও হঠাৎ করেই আক্রান্ত বেড়েছে। মারা গেছেন ১৭ জন।এ নিয়ে করোনায় প্রাণ হারিয়েছেন ৬ হাজার ২১ জন।

আর নতুন শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৮৪২ জন। এর ফলে মোট শনাক্ত দাঁড়ালো ৪ লাখ ১৬ হাজার ৬ জন।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯১ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৫৮৮ জন।

গতকাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা যায় ২৫ জন। অন্যদিকে ১ হাজার ৭৩৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত