বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

এ ধরনের কর্মশালা আমাদের শারীরিক সুস্থতার জন্য প্রয়োজন: ফেরদৌস

চেতনা ডেস্ক: নারীদের আত্মরক্ষা কর্মশালা উদ্বোধনকালে চিত্রনায়ক ফেরদৌস বলেছেন, এ ধরনের কর্মশালা আমাদের শারীরিক সুস্থতার জন্য প্রয়োজন, দরকার আছে। এ কর্মশালাটি মনোবল বাড়িয়ে দেবে, কর্মস্পৃহা বাড়িয়ে দেবে, শরীরকে সুস্থ রাখবে।

আমার উপস্থিতি দিয়ে যদি তোমরা ইন্সপায়ার হও, তোমরা এ কাজটি করবে।

শুক্রবার (৬ নভেম্বর) এমএ আজিজ স্টেডিয়ামে ইন্সপায়ার চট্টগ্রাম আয়োজিত নারীদের আত্মরক্ষা কর্মশালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক ধর্ষণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের সারাক্ষণ বেদনাহত করে, আমাদের পীড়া দেয়। পুরুষ নামধারী বিকৃত মস্তিষ্কের অধিকারী কিছু ব্যক্তি এসব ঘটনায় যুক্ত, যাদের কখনো সুস্থ মনে হয় না।

তারা নানান সময়ে নানান জায়গায় নারীদের অপমানিত করে, আঘাত করে। সে বিষয়গুলো ভাবতেও আসলে লজ্জা লাগে।

‘ছোটবেলায় মনে আছে, মায়ের চোখ রাঙানি দেখলে এক সঙ্গে সব ভাই-বোনেরা পড়তে বসতাম। মা কি অনেক বেশি শক্তিশালী ছিল? ছিল না। মায়ের সেই চোখ রাঙানি, মনের জোর একজন সন্তানকে মানুষে পরিণত করার জন্য যথেষ্ট। ’ যোগ করে চিত্রনায়ক ফেরদৌস।

এমএ আজিজ স্টেডিয়ামে নারীদের আত্মরক্ষা কর্মশালাইন্সপায়ার চট্টগ্রামের চেয়ারম্যান প্রাক্তন ছাত্রনেতা মো. সাজ্জাত হোসেনের সভাপতিত্বে উদ্বোধন পর্ব পরিচালনা করেন সংগঠনের পরিচালক জাওইদ চৌধুরী ও এম শাহাদাৎ নবী খোকা।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চিকিৎসক নেতা ডা. আ. ম. ম মিনহাজুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, সাবেক কাউন্সিলর আ্যাডভোকেট রেহানা বেগম রানু, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোহাম্মদ মহসীন, বিএসআরএমের সিএসআর প্রধান তারিকুল কবির, নারীনেত্রী নাজনীন সরোয়ার কাবেরী, সাবেক ছাত্রনেতা আবুল হাসনাত বেলাল, ফখরুদ্দিন বাবলু, শিবু প্রসাদ চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস, সংগঠনের পরিচালক নারীনেত্রী সোনিয়া আজাদ, সাহেলা আবেদিন, হাটহাজারী মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা, সংগঠনের পরিচালক গোলাম সামদানি জনি, সাদ শাহরিয়ার, ইকরামুল্লাহ চৌধুরী, কামরুল হাসান চৌধুরী সুমন, জাহাঙ্গীর আলম, নুরুজ্জামান চৌধুরী, প্রশিক্ষক জয়জিৎ চৌধুরী ও সুমাইয়া ফাতেমা নাম্মী।

তিন মাসব্যাপী বিনামূল্যের এ কর্মশালায় ৪১৭ নারী প্রশিক্ষণের জন্য নিবন্ধন করেছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত