বিশেষ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তারা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, শেখ সোহেল, মুজিবুর রহমান চৌধুরী নিক্সনসহ অনেকে।


