বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২৮, আক্রান্ত ১৮৪৭

বিশেষ প্রতিনিধি: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৩৫০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৮৪৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট চার লাখ ৪৫ হাজার ২৮১ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে আরো এক হাজার ৯২১ জন। এ নিয়ে দেশে মোট তিন লাখ ৬০ হাজার ৩৫২ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবে ১২ হাজার ৬৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৪৫৮টি। এ পর্যন্ত দেশে মোট ২৬ লাখ ৩৫ হাজার ২০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে পুরুষ ১৮ জন এবং নারী ১০ জন। করোনায় দেশে এ পর্যন্ত চার হাজার ৮৮১ জন পুরুষ মারা গেছে এবং নারী মারা গেছে এক হাজার ৪৬৯ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন ও ষাটোর্ধ্ব ১৯ জন রয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে দুজন, সিলেট বিভাগে একজন, বরিশাল বিভাগে দুজন এবং রংপুর বিভাগে একজন মারা গেছে। সবাই হাসপাতালে মারা গেছে।

দেশে নভেল করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত