বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক ভোলার জামিন

নিজস্ব প্রতিবেদক: ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় করা মামলায় সাবেক এএসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক ভোলার (৪৫) জামিন পেয়েছেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) শাহাবুদ্দিন আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

আজ সোমবার (২৩ নভেম্বর) অতিরিক্ত মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এর আগে ভোলার পক্ষে তার আইনজীবীরা আদালতের কাছে জামিন প্রার্থনা করে আবেদন করেন।

এমদাদুল আলম নামের এক ব্যক্তি ভোলার বিরুদ্ধে বাকলিয়া থানায় চাঁদা দাবির এ মামলাটি করেন। পরে গত ১৫ অক্টোবর বাকলিয়া থানা পুলিশ এহতেশামুল হক ভোলাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত