বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম বন্দর জেটিতে মিলল অজ্ঞাতনামা মরদেহ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের ১৩ নম্বর বার্থের ডক অফিস এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্ণফুলী নদীতে জোয়ারে ভেসে আসে এ মরদেহ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি ভাসতে দেখে পুলিশ ও কোস্টগার্ডকে খবর দেওয়া হয়।

সদরঘাট নৌ পুলিশের ওসি এবিএম মিজানুর রহমান জানান, অজ্ঞাত পরিচয়ের পুরুষের মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত