স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ১৭৮০ জনের করোনার নমুনা পরীক্ষায় ২০৬ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ১৭৪ জন এবং ভিবিন্ন উপজেলার ৩২ জন।
চট্টগ্রামে ৮ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৯৮ নমুনা পরীক্ষা করে ৩৭ জনের পজিটিভ। মহানগরে ২৩ জন, ১৪ জন উপজেলার।
চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ৯৪০ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২৬ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ২৬ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ৩৫১ টি নমুনা পরীক্ষায় ৮৩ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ৭২ টি, উপজেলায় ১১ টি।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৪ নমুনা পরীক্ষায় ৪২ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ৩৬ জন, ভিবিন্ন উপজেলার ৬ জন।
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৭ নমুনা পরীক্ষায় ৮ জন পজিটিভ, নগরে ৮ জন।
আর টি আর এল চট্টগ্রাম ল্যাবে ১০ টি নমুনা পরীক্ষায় ৯ জন পজিটিভ। মহানগরে ৯ জন।
অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ১৭০ টি নমুনা পরীক্ষায় ১ জনের পজিটিভ। ১ জনই উপজেলার।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ২৪ হাজার ৬০৪ জনে। এর মধ্যে মহানগরীতে ১৮ হাজার ৪৬০ জন, উপজেলায় ৬ হাজার ১৪৪ জন।
এ নিয়ে চট্টগ্রামে মৃতের সংখ্যা মোট ৩১৮ জন। মহানগরীতে ২২৩ জন, বিভিন্ন উপজেলায় ৯৫ জন।


