বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

“প্রাণজল” চট্টগ্রাম ওয়াসার এক অনন্য প্রকাশণা

চেতনা৭১নিউজ ডেস্ক: প্রাণজল তার নামের সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ একটি মহৎ কর্মজজ্ঞের নাম। চট্টগ্রাম ওয়াসা বোর্ড সদস্য ও সিনিয়র সাংবাদিক নেতা মহসিন কাজী সম্পাদিত প্রকাশনা টি ওয়াসা বোর্ড এর ইতিহাস এ একটি বিরল দৃষ্টান্ত ও মুজিব শতবর্ষ উদযাপন কালীন একটি অনন্য প্রকাশণা হিসেবে সম্মান লাভ করার যোগ্য হিসেবে প্রতিভাত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের-জাহান মেমোরিয়াল ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন ও তাঁর সহধর্মিণী চেতনা৭১নিউজ.কম সম্পাদক মোবাশ্বেরীন মণির সাথে শুভেচ্ছা বিনিময় কালে তাঁদের হাতে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত যুগ্ন সম্পাদক ও চট্টগ্রাম ওয়াসা বোর্ড সদস্য জনাব মহসিন কাজী শুভেচ্ছা স্বরুপ এই প্রকাশনা তুলে দেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের-জাহান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক গৃহীত মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারী প্রোগ্রাম এর বিভিন্ন বিষয়ক পরামর্শ সহ তাঁর বাসভবনে গতকাল অপরাহ্নে সৌজন্য সাক্ষাৎ করেন এই দম্পতি। এ সময় তারা এই সাংবাদিক নেতার প্রিয় ছোট মামা “যুদ্ধকালীন কমান্ডার নৌ কমান্ডো” বীর মুক্তিযোদ্ধা জনাব আবু মুছা চৌধুরীর স্বাস্থ্যের খবরাখবর নেন, এবং বাংলাদেশ এর স্বাধীনতার সকল সূর্য সন্তান গণের দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত