বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২৯১ জন

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ১ হাজার ৪০৪ জনের করোনার নমুনা পরীক্ষায় ২৯১ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ২৫৫ জন এবং ভিবিন্ন উপজেলার ৩৬ জন।

চট্টগ্রামে ৮ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে সোমবার (২৯ নভেম্বর) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৪টি নমুনা পরীক্ষা করে ৪৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ২৪ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৪৩টি নমুনা পরীক্ষা করে ১০৪ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩৫টি নমুনা পরীক্ষা হয়। এতে পজেটিভ আসে ১৪ জনের।

তাছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৬৬টি নমুনা পরীক্ষা করে ৫৪ জনের পজেটিভ।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৩টি নমুনা পরীক্ষা করে ২১ জন পজেটিভ।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষা করে ২১ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২১ নমুনা পরীক্ষা করা হয়। এতে ৯ জনের পজেটিভ শনাক্ত হয়।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫৪টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

এ নিয়ে মোট করোনা আক্রান্ত ২৫ হাজার ১৫১ জন। এইদিন চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত