বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

মাস্ক না পরায় চট্টগ্রামে ৩৫ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার: মাস্ক না পরায় চট্টগ্রামে ৩৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ নভেম্বর) নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

নগরের ফিরিঙ্গীবাজার, নতুন ব্রিজ এবং চাক্তাই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। মাস্ক না পরায় তিনি ১৪ মামলায় ১৬ জনকে ২ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।

লালখান বাজার ও ওয়াসা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসেন। এ সময় মাস্ক না পরায় ১১ মামলায় ১১ জনকে ১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

আন্দরকিল্লা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। তিনি ৮ মামলায় ৮ জনকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত