বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

কোতোয়ালীতে ২৫০০ পিস ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গি বাজার এলাকা থেকে ২ হাজার ৫’শ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম।

আটক মো. মানিক মিয়া (৩৫) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার উত্তর মরুয়াদহ গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

সোমবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ফিরিঙ্গি বাজার কবি নজরুল ইসলাম রোড থেকে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার ফিরিঙ্গি বাজার এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২ হাজার ৫’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে গাইবান্ধা জেলায় নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়। এর আগেও সে ইয়াবার চালান পাচার করেছে বলে স্বীকার করে।

তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত