বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

বোয়ালখালী ফ্রেন্ডস্ অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালী ফ্রেন্ডস্ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ (৪ ডিসেম্বর) শুক্রবার সংগঠনের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহরিয়ার মুনির জিসানের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপদেষ্টা পরিষদের সমন্বয়ক আবু সায়েম চৌধুরী, কধুরখীল মুসলিম ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ উদ্দীন, হাজী মোঃ মুছা, রুবেল শীল, ইয়াছিন চৌধুরী ও প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ তৈয়ব খাঁন। অনলাইনে যুক্ত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, বেদারুল ইসলাম, হুমায়ুন করিম।

এ সময় সভায় সংগঠনের প্রতি সকলের ভালবাসা অটুট থাকবে বলে সকলে জানান। এরই সাথে সংগঠনের একটি ফান্ড তৈরী করার উদ্যোগ গ্রহণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো: বেলাল হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার মুনির জিসান, সহ-সাধারণ সম্পাদক মো: কাইসার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক, অর্থ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ লোকমান হাকিম, শিক্ষা বিষয়ক সম্পাদক রাশেদ জামান, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জাহেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদুল আলম, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক বিপ্লব দাশ, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুল আজিম, সিনিয়র সদস্য মোজাহেদুল ইসলাম আবির, সদস্য বোরহান উদ্দিন সুমন, কলিম উল্লাহ, ইশতিয়াক হোসেনসহ প্রমুখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত