বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

১১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

বিশেষ প্রতিনিধি: পদ্মা নদীতে অব্যাহত ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।

কুয়াশা কেটে যাওয়ার পর আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে এই নৌপথে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

সংস্থার আরিচা সেক্টরের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জিল্লুর রহমান বলেন, গতকাল সন্ধ্যা থেকেই পদ্মায় কুয়াশা পড়তে থাকে। রাত ১১টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করা হয়। আজ সকাল ১০টার দিকে কুয়াশার তীব্রতা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই তীরে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে কয়েক শতাধিক যানবাহন। ফেরি চলাচল শুরু হওয়ায় যানবাহনের শ্রমিক ও সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত