স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ সভা নভেম্বর ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে সিএমপি’র নভেম্বর ২০২০ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
সভায় সিএমপি কমিশনার তার বক্তব্যে কালে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সিএমপি’র কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। তিনি সকল জোনের ডিসিদের স্ব স্ব জোনে মাদক ও ছিনতাই প্রতিরোধে অধিকতর তৎপর হতে বলেন। রুজুকৃত মামলা ও অভিযোগ সমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে নির্দেশ দেন। এছাড়াও করোনার প্রাদুর্ভাবকালীন সময়ে সবাইকে দায়িত্ব পালনের ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করেন।
সভায় অন্যান্যদের মধ্যে এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস. এম. মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


