বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

স্বপ্নময় জীবন

এস.এম. মাঈন উদ্দীন রুবেল

বক্ষের মাঝে উন্মেষকাল হতে অনেক স্বপ্নের লালন,
জানিনা কিভাবে করব এসবের বাস্তবায়ন।

কখনো কখনো নেমে আসে হতাশা,
তবুও ছাড়িনা মোর স্বপ্নীল আশা।

স্বপ্ন ও লক্ষ্য নিয়ে অগ্রে চলা,
অবিরত নির্দিষ্ট কার্যসাধনে ব্রত থাকা।
স্বপ্ন ও লক্ষ্যহীন পথচলা, শ্যামে ঢিল ছোঁড়ার ন্যায়।

জীবনে সফলতা আনতে লক্ষ্য নিয়ে সিদ্ধি করা,
যত আসুক বাঁধা-যাবেনা পিছু হাটা,
যতক্ষণ ছিনিয়ে আনা না যায় সফলতা।

জগতে সফল হয়েছে যারা,
বহুপথ অতিক্রম করেছে তারা।
পেয়েছে অনেক দুঃখ-দুর্দশা,
কখনো হাল ছাড়েনি তারা,তারাই আমার অনুপ্রেরণা।

সদাই নিত্য-নতুন স্বপ্নের জালবোনা,
উত্তরোত্তর স্বপ্ন বাস্তবায়নে লড়াই করা।
স্বপ্নই হোক কর্মময় জীবন,
নব্য আবিষ্কারে স্বীয় নাম লিখন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত