বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

কেতোয়ালীতে দুই হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরীর কেতোয়ালী থানার তিন পুলের মাথা এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম।

গ্রেপ্তার মো. আইয়াজ (৩৬) চান্দগাঁও থানার ৯ নম্বর ওয়ার্ডের আজিমের কলোনির মৃত বশির আহমেদের ছেলে। বর্তমানে সে বিউটি বেগম নামে এক নারীকে বিয়ে করে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বসবাস করে।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কেতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার তিন পুলের মাথা থেকে দুই হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আইয়াজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত